বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মহান বিজয় দিবসে গাজীপুর মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

Reporter Name / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীতে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে গাজীপুর মহানগর বিএনপি। র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালিটি গাজীপুর মহানগরের রথখোলা এলাকা থেকে শুরু হয়ে রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। র‍্যালি শুরুর আগে মাথায় নানা রঙের ক্যাপ ও হাতে জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সমবেত হন, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
বিজয় র‍্যালির নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি। র‍্যালি শেষে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
র‍্যালি চলাকালে ‘লাল-সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’, ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, কাউন্সিলর শফি, কাউন্সিলর তানভীর আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, কামাল উদ্দিন, আরিফ হাওলাদার, গাজী সালাহউদ্দিন, ভিপি আসাদুজ্জামান নূর, সাজেদুর রহমান, মাহমুদুল হাসান রাজু, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, মইজুদ্দিন তালুকদার, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান মিরনসহ মহিলা দলের নেত্রী সোহেলী এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই দিনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST