সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে আদালতে মায়ের অভিযোগের ভিত্তিতে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৩১ অপরাহ্ন

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাঁচপীর কবর থেকে (৩১ আগস্ট) রবিবার ৮বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় লাশের বিভিন্ন অংশ নমুনা হিসেবে গ্রহন করেন তারা।

অভিযোগ সূত্রে জানাযায়, স্বপরিবারে কাজের জন্য নারায়গঞ্জে যায় সুরাতুনের পরিবার । সংসার জীবনে ১৩বছরের মাথায় নেমে আসে কলহ বিবাদ। স্বামী মুনিরুজ্জামান প্রায় সময় টাকার জন্য চাপ দিতো সুরাতুনকে। ২০২৪ সালের ৯ আগষ্ট টাকার জন্য মারপিটও করে, এবং বলে যে টাকা না দিলে তোমাকে ও তোমার
ছেলেকে মেরে ফেলবো। কথাবলার ৩দিনের মাথায় ১৩ আগষ্ট বিছানার নিচে ৪০হাজার টাকা নিয়ে শিশুপুত্র নয়নকে শ্বাসরোধ করে হত্যা করে দূবৃত্তরা।

এঘটনায় নারায়গঞ্জের ফতুল্লার সুজন ও নিহতের পিতাসহ ৮জনের বিরুদ্ধে নারায়নগঞ্জ চীপ জুডিসয়িাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেন সুরাতুন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন এবং লাশের বিভিন্ন অংশের নমুনা নিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেন।

৩১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আদালতের নির্দেশে আমরা লাশের নমুনা সংগ্রহ করেছি। এটি রাসায়নিক পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট পেলেই লাশের মৃত্যুর সঠিক কারণ জানাযাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST