বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

একে আজাদ রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.

দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরজনিত বিদায় নিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল।
দীর্ঘদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান, নৈতিক মূল্যবোধ গঠন ও বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শিক্ষকের বিদায় উপলক্ষে আয়োজন করা হয় আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় হাই স্কুলের উদ্যোগে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় এ বিদায়ী অনুষ্ঠানে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মহিউদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, মাহমুদুল নবী পান্না, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, শিক্ষা সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব, হুমায়ুন কবির, এবং অভিভাবকও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক।

বক্তারা বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবালের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষকতা জীবনে তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষকের অবসর শুধু কর্মজীবনের সমাপ্তি নয়, এটি তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের একটি আবেগঘন অধ্যায়। প্রিয় শিক্ষক ও সহকর্মীর বিদায়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে বিদায়ী শিক্ষক আবু শাহানশাহ ইকবালকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে ভরে উঠুক—এ কামনা করেন। অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST