বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে নতুন বছরের নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

Reporter Name / ২৫৫ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ইংরেজি ২০২৫ সালের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই শিক্ষার্থীদের মাঝে তুলে দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। বই বিতরণ অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এই ছোট ছোট সোনামণিরা যেন মোবাইলে আসক্ত না হয়। তারা যেন বই নিয়ে বেশি পড়াশোনা করে মোবাইলের চেয়ে বই নিয়ে বেশি আসক্ত হয়,সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।কারণ এই ছোট সোনামণিরাই একদিন এই এদেশের সর্য্য সন্তান হয়ে উঠবে,এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ।
বুধবার( ১ জানুয়ারি) সকাল ১১ টায় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে এ কথা বলেন। এর আগে তিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্ধোধণ ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন,সহকারী শিক্ষা অফিসার সীমান্ত বসাক,ও জাহিদ হোসেন, ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোমেনা খাতুন এবং অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মোছাম্মদ আবিদা সুলতানা ও লামিয়া আক্তার বলেন,আমরা এবার শিশু শ্রেণির শিক্ষার্থী নতুন বছরে নতুন পেয়ে আমরা অনেক খুশি আমরা এখন থেকে প্রতিদিন বই পড়বো। প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে যানাযায়, এবারের নতুন বছরে এ উপজেলায় শিশু শ্রেণি ও একটি শিশু কল্যাণসহ, সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান মিলে মোট ২৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হবে।তবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এই বই তুলেদেন উপজেলা শিক্ষা অধিদপ্তর। তবে আরো জানাযায় যে, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোন শিক্ষার্থীর হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়নি বলে জানান সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন।তবে এ মাসেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে আশা করছেন উপজেলা শিক্ষা অধিদপ্তর। এবছর প্রাক প্রার্থমিক বিদ্যালয়ের গুলোতে ৩৭০০ সেটা, ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের জন্য ৬,৮১৯ সেট,দ্বিতীয় শ্রেণির জন্য ৬,৫৩৮ এবং তৃতীয় শ্রেণীর জন্য ৬,২২৩ টি সেট বই বিতরণের জন্য বিদ্যালয় গুলোতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST