বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শ্রীপুরে প্রসূতি রোগী মৃত্যু ঘটনায় হাসপাতাল ভাংচুর

Reporter Name / ২৮৮ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

শ্রীপুর, (গাজীপুর) সংবাদদাতাঃ

গাজীপুরের শ্রীপুরে সংকটাপন্ন এক প্রসূতি রোগীর মৃত্যুর ঘটনায় উস্কানি ও ভুল তথ্যে ছড়িয়ে হাসপাতাল ভাংচুরের অভিযোগ উঠেছে। রোগীর অবস্থা খারাপ থাকায় আল হেরা হাসপাতালে সিজার বা নরমাল ডেলিভারি কোনটি করা হয়নি।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে এম্বুলেন্স যোগে সেখানে নিয়ে যান রোগীর স্বজনরা। পথিমধ্যে রোগী মারা গেলে মধ্যরাতে এসে হাসপাতালে করা হয় ভাংচুর।

গতকাল (১৩ অক্টোবর) রোববার রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় আল-হেরা হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত প্রসূতি নারী ইসমত আরা বেগম (৩৮) উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মো. শফিকুল ইসলামের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেল চারটার দিকে একজন সংকটাপন্ন প্রসূতি রোগী আসে। রোগীর অবস্থা খারাপ থাকায় জরুরিভাবে চিকিৎসা করেন গাইনোকোলজি ডাক্তার আয়েশা সিদ্দিকা। তখন রোগীর প্রেসার প্রায় ২০০ হতে ১১০ ছিল। তা দেখে তড়িৎ গতিতে অক্সিজেন এবং চিকিৎসা শুরু হয়।রোগী শারীরিক অবস্থা অবনতি হতে থাকলে ৫ টার দিকে রোগীর অভিভাবকদের সাথে পরামর্শ করে আরও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করা হয়।

পরে তারা ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রসূতির স্বামী শফিকুল ইসলাম বলেন,রোববার বিকেলে আমার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কিছুটা অসুস্থ অবস্থায় স্বাস্থ্য পরিক্ষার জন্য আলহেরা হাসপাতালে নিয়ে যাই।সেখানে স্ত্রীকে ভর্তি করানোর পর চিকিৎসা শুরু হয়।হঠাৎ করে চিকিৎসার অবনতি হতে থাকলে বিকেল পৌনে ৫ টার দিকে হাসপাতালের কর্তব্যরত ব্যক্তি জানান আমার স্ত্রীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রীকে দেখে বলে রোগী অনেক আগে সে মারা গেছে।

আল হেরা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ মুহাম্মদ আবুল হোসাইন বলেন আমরা চিকিৎসা দেই মানুষকে সুস্থ করার জন্য মেরে ফেলার জন্য না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হতে ফেরত আনা এই প্রসূতির মরদেহবাহী এম্বুলেন্স হাসপাতালের প্রধান ফটকে আসার পর হঠাৎ কিছু বোঝে ওঠার আগেই হাসপাতালে ভাংচুর শুরু করে। এ সময় কয়েক শতাধিক মানুষ এলোপাতাড়ি হামলা চালিয়ে হাসপাতালের স্টাফ কর্মচারীদের মারধর শুরু করে এবং ভাংচুর করা হয়েছে হাসপাতালের একটি এম্বুলেন্স।
ব্যাপক ভাংচুর চালানো হয় ফার্মেসীতে। বেশ খানিক পর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,কেউ আইনের উর্ধ্বে নয়।প্রাথমিক তদন্তের পর হাসপাতালের ডাক্তার এর অবহেলার কারণে রোগীর মৃত্যুর ঘটনা প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেত, কিন্তু হাসপাতাল ভাংচুর করা হলো কেন এর সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে আমি এ ঘটনায় জড়িতদের বিচারের জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST