বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শ্রীপুরে সাংবাদিকের সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

Reporter Name / ১৬০ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ গ্রহণ করেন এবং সাংবাদিকদের দাবিকে গুরুত্বের সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের আশ্বাস দেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রায় সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—

মোবারক হোসেন (সভাপতি, রিপোর্টার্স ক্লাব) মোঃ আবুল কাশেম (সাধারণ সম্পাদক) শামীম আহমেদ (সিনিয়র সহ-সভাপতি) শাহিন আলম (সাংগঠনিক সম্পাদক) রফিকুল ইসলাম (প্রচার সম্পাদক) মনসুর আহমেদ মাহফুজ হাসান সিয়াম আল-আমিন বাদল আহমেদ আশরাফুল আলম এছাড়াও আরও অনেক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শ্রীপুর উপজেলা শাখা পৃথক ব্যানারে অংশগ্রহণ করে।

এসময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলমগীর মোল্লা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন—

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন পাস করে এ পেশার স্বাধীনতা ও সম্মান রক্ষা করতে হবে।”

এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন—এখনই সময় সকল সাংবাদিক একত্রে হয়ে অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী আইন পাস হওয়া সময়ের দাবি।

সাংবাদিক আশরাফুল আলম বলেন—

“সাংবাদিক সুরক্ষা আইন ২০২৫ প্রণয়ন এখন আর বিলম্ব করার সময় নয়। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে জরুরি পদক্ষেপ কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST