বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী,জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডোয়াইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা এডভোকেট আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওঃ নুরুল হক জামালী এবং সরিষাবাড়ী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল।

সমাবেশটি সঞ্চালনা করেন ডোয়াইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান (আসাদ)।

সমাবেশে বক্তারা ইসলামী আদর্শে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST