শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo পঞ্চগড়ের বোদায় জোবায়ের এয়ার ট্রাভেলস এর আয়োজনে হাজ্বীদের নিয়ে হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ Logo কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo রাণীশংকৈল প্রেসক্লাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের র সাথে মতবিনিময় সভা Logo পঞ্চগড়ের বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত Logo যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কালিহাতীতে আনন্দ মিছিল Logo পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে ব্যাপক অভিযান, গ্রেপ্তার ২৪ Logo চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত Logo ১০৪ বছরেও বেঁচে থাকার লড়াই: একমুঠো সহায়তার অপেক্ষায় হাফিজ উদ্দিন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাবেক জেলা পিপি অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৫৯ Time View
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ২:০২ অপরাহ্ন

আইন পেশায় দক্ষতার স্মারক রেখেছিলেন নুরুচ্ছফা তালুকদার। – জেলা ও দায়রা জজ- ড: আজিজ আহমেদ ভূঁঞা।`

১৮/০২/২০২৪ চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপত্বিতে জেলা জজ মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী ড: হাসান মাহমুদ এর পিতা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পিপি নুরুচ্ছফা তালুকদারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড: আজিজ আহমেদ ভূঁঞা বলেন – আইন পেশা স্বাধীন পেশা আইনজীবীরা হলেন সমাজ গড়ার প্রকৌশলী, তাদের সাহসী ভূমিকায় সমাজ বাসযোগ্য করা সম্ভব। সমাজের অঘোষিত অভিভাবক হিসেবে আইনজীবীরা সংকটময় মুহুর্তে দৃড় পদক্ষেপ রাখেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের শাসন অব্যহত রাখতে আইনজীবীদের ভূমিকা যুগে যুগে সমাধৃত হয়ে আসছে। এই পথ ধরে মরহুম নুরুচ্ছফা তালকুদার তার কর্ম জীবনে সফলতা আনায়ন করেছেন তার জন্ম হয়েছে আইন পেশার স্বর্ণ যুগে,তিনি তার বণাঢ্য কর্ম জীবনে অনেক মানুষকে সহায়তা করেছেন, পরিবারের অভিভাবক হিসেবেও তিনি পরিপূর্ণ সফলতা অর্জন করেছেন, জেলা ও দায়রা জজ জনাব ড: আজিজ আহমেদ ভূঁঞা বলেন দেশের চলমান বিচার ব্যবস্থায় আইনজীবিদের ভূমিকা অসাধারণ। বিচার ব্যবস্থা পৃথক করনের পর স্বাধীনভাবে আমরা কাজ করছি, দেশের মানুষ বিচার ব্যবস্থার উপরে আস্থাশীল মানুষের অধিকার রক্ষা ও সমাজের ভারসাম্য রক্ষায় বিচারক ও আইনজীবীদের যৌথ ভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন মরহুমের সহধর্মিণী অধ্যাপক অ্যাডভোকেট কামরুননাহার বেগম, মরহুমের সুযোগ্য সন্তান খালেদ মাহমুদ, মহানগর পিপি আব্দুর রশিদ, বিশেষ পিপি অশোক দাশ, সদ্য সাবেক সাধারন সম্পাদক বদরুল রশীদ মিন্টু, অতিরিক্ত পিপি ফখরুদ্দিন জাবেদ, অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজাহারুল হক। মুনাজাত ও দোয়া পরিচালনা করেন সহকারী পিপি অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
সভাপত্বির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন এই পেশায় আমাদের অগ্রজ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা আমাদের অনুকরনীয় অনুসরণীয় তাদের পথ ধরে সমাজ ও বিচার অঙ্গনকে পরিছন্ন ও কলুশ মুক্ত রাখার দৃড় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে, সকল উপমন্দকতার বিরুদ্ধে আমাদের কে সাহসী ভূমিকা রাখতে হবে। সভায় জেলা পিপি’র আওতাধীন সকল সরকারী কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST