মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

মোঃ শান্ত খান, ঢাকা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপি নেতা, সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। মঙ্গলবার বিকালে  সাভারের উৎসব প্লাজা এলাকা থেকে শুরু করে বিভিন্ন মার্কেট, অলি-গলি ও রাস্তাঘাটে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।

এ সময় তিনি বলেন,আপনারা জানেন, খুব শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক ধরনের অন্তর্বর্তী সরকার নির্বাচন তফসিল ঘোষণা করেছে, এবং আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি—ভোট চাইছি ধানের শীষের প্রতীকের পক্ষে।

বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন,তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সেই ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, মানুষকে বোঝাচ্ছি—আগামী দিনে তারেক রহমান ক্ষমতায় এলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রকৃত পরিবর্তন ঘটবে।

তিনি বলেন,সাভারে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোতেই বিএনপি অংশগ্রহণ করেছে এবং ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। আগামী দিনেও দিনের ভোট দিনে হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ‘ধানের শীষ’ই হবে বিজয়ের প্রতীক।

বিএনপি  নেতা ওবায়দুর রহমান অভি আশাবাদ ব্যক্ত করে বলেন,সারা বাংলাদেশে কি হবে জানি না, তবে সাভার ও আশুলিয়ায় ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে—এ প্রতিশ্রুতি দিচ্ছি সাভারবাসীর পক্ষ থেকে।

বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন, এবারের নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আমরা চাই সবাই যেন নিজের ভোট নিজেই দিতে পারে।

তিনি আরও বলেন,তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন—এটাই আমাদের আহ্বান

প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন স্থানীয় ব্যবসায়ী, তরুণ কর্মী ও বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা। তারা জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে ৩১ দফা কর্মসূচি প্রচার করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST