বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারের হেমায়েতপুরে গাঁজা ব্যবসায়ী জনতার হাতে আটক: এমপির নির্দেশে পরিচালিত অভিযান ‎

Reporter Name / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

সাভার প্রতিনিধি:
‎
‎ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় কয়েক পটলা গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী মো. সোহেল (৪৫), পিতা সিরাজুল ইসলাম জনতার হাতে আটক হয়েছে।
‎

স্থানীয়দের সূত্রে জানা যায়, মো. সোহেল দীর্ঘদিন ধরে হেমায়েতপুরসহ আশেপাশের এলাকায় গাঁজা বিক্রি করার জন্য নিয়মিত আসা-যাওয়া করছিল। স্থানীয়রা তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে করলে সরাসরি তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
‎
‎নবনির্বাচিত ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমানের নির্দেশে, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এলাকায় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়েছে।
‎
‎আটককৃতদের হস্তান্তরের সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বলেন, “আমরা এমপির নির্দেশে মাদক নির্মূলে সক্রিয়ভাবে কাজ করছি। এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমাদের লক্ষ্য হল এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখা।
‎
‎‎হেমায়েতপুর ট্যানারী পুলিশ ফাঁড়ি এএসআই আব্দুর রশিদ জানান, আটককৃতরা বিক্রয়ের উদ্দেশ্যে মাদক বহন করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, এলাকাবাসী ও ছাত্র সমাজের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎
‎স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং মনে করেন, মাদক নির্মূলে এমপি ও যুবনেতাদের সক্রিয় ভূমিকা এলাকার জন্য উদাহরণ সৃষ্টি করবে।
‎


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST