শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

৩০ দিনে সড়কে পুড়েছে ২১২ যানবাহন

Reporter Name / ৪৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৫:৫৭ পূর্বাহ্ন

বিএনপির ডাকা সপ্তম দফার অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার (২৭ নভেম্বর) থেকে ২৪ ঘণ্টায় পাঁচটি যানবাহনে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেল। আর গত এক মাসে পুড়েছে ২১২টি বাহন। এর মধ্যে ১৩২টি বাস ও ৩৫টি ট্রাক রয়েছে। মঙ্গলবার ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় পুড়েছে একটি ট্রেনের বগি, ৩টি বাস ও একটি ট্রাক। আগুনের ঘটনাগুলো নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও ৫০ জন কর্মী।

এছাড়া গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর এক মাসে ফায়ার সার্ভিস মোট ২২৩টি আগুনের সংবাদ পায়। এসব আগুনের ঘটনায় যানবাহনসহ বেশকিছু স্থাপনাও পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গত এক মাসে ২১২টি বাহন পোড়ানোর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৩২টি বাসে, ৩৫টি ট্রাকে, ১৬টি কাভার্ড ভ্যানে, ৮টি মোটর সাইকেলে, ২টি প্রাইভেট কারে; ৩টি করে মাইক্রোবাস, পিকআপ, সিএনজি, ট্রেন ও লেগুনায় এবং একটি করে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি, নছিমন ও অ্যাম্বুলেন্সে আগুনের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, যানবাহনের পাশাপাশি ১১টি স্থাপনায় আগুন দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা। এর মধ্যে আওয়ামী লীগ অফিস, বিএনপি অফিস, পুলিশ বক্স, কাউন্সিলর অফিস, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার ও শোরুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST