মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

৬’শ রোজাদারদের মাঝে কেন্দুয়াব স্টুডেন্টস এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ইফতার পরিবেশন

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের নাম “কেন্দুয়াব স্টুডেন্টস এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” ২০০৯ সাল থেকে সংগঠনটির যাত্রা শুরু করে বিভিন্ন সামাজিক ও ইসলামি কাজের সাথে সম্পর্ক স্থাপন করে চলেছে এবং অদ্যবধি এ ধারা অব্যাহত রেখেছে। প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রমাদান উপলক্ষে ব্যাপক পরিসরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

গত বুধবার [২৬ মার্চ ২০২৫] গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ২নং ওয়ার্ড কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬’শত রোজাদারদের ইফতার পরিবেশন করানো হয়েছে। ইফতার পূর্ব মুহূর্তে এলাকার অসুস্থ, বয়োবৃদ্ধ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বর্তমানে সংগঠনে ছাত্র-শিক্ষক, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, পুলিশ, সেনাবাহিনী, ইঞ্জিনিয়ার, প্রবাসী ও সাংবাদিক সহ নানা শ্রেনী পেশায় কর্মরত সদস্যরা “কেন্দুয়াব স্টুডেন্টস এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত সদস্যদের সামর্থ্য অনুযায়ী দেওয়া সম্পূর্ণ নিজেদের অনুদানে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসাইন লিয়ন, টোক ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক শামসুল হক রুকন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, শ্রমিক দলের সভাপতি হোসেন আলী, সম্পাদক কামাল হোসেন, কৃষক দলের আহবায়ক মোসাদ্দিকুর রহমান মুসা, ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির আকন্দ, সম্পাদক কবির হোসেন, সিনিয়র সহ-সভাপরি আবু কালাম প্রমূখ। এসময় অতিথিরা সংগঠনের সার্বিক মঙ্গলকামনা করেন এবং সংগঠনের সকল ধরনের উন্নয়ন মূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন।

এছাড়াও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠন, ইউনিয়ন ও স্থানীয় সকল শ্রেণির পেশার মানুষ ও স্থানীয়জনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST