শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অটোরিকশা বিক্রি ৪২ হাজার টাকায়: কাপাসিয়ায় ঋণের দায়ে জর্জরিত হয়ে অটোচালককে হত্যা, গ্রেফতার ৩

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশাচালক আতাউর রহমান @আতা মিয়া (৬০) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংস্থাটির দাবি, হত্যার পর ছিনতাই করা অটোরিকশাটি ৪২ হাজার টাকায় বিক্রি করে সেই অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেন অভিযুক্তরা। গ্রেফতারের পর অটোরিকশা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই এসব তথ্য জানায়। সংস্থাটি জানায়, গ্রেফতার ব্যক্তিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্তদের জবানবন্দিতে প্রকাশ পায় যে, আসামীদ্বয় ঋণের দায়ে জর্জরিত হয়ে অটো রিচা ছিনতাইয়ের পরিকল্পনা করে। আসামী নকিবুলের দূর সম্পর্কের আত্মীয় হওয়ায় চালক আতাউর রহমান আতা মিয়াকে তাদের সহজ টার্গেট মনে হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজার এলাকার রাজ্জাক খানের ছেলে রাজীব খান (২৯), একই উপজেলার মির্জানগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে নকিবুল হাসান @রাকিব (২৪) এবং চোরাই মালামাল জেনেশুনেও অটোরিকশা কেনা এবং হেফাজতে রাখার অভিযোগে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ডের আল-মদিনা এন্টারপ্রাইজের মালিক মো: কিবরিয়া (৪২) গ্রেফতার করা হয়।

এর আগে, গত ২০ আগস্ট রাত ৮টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এক নির্জন কলাবাগানের সামনে অটোরিকশা চালক আতাউর রহমানকে (৬০) হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়।

পরিবারের দাবি, এ লোমহর্ষক ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে বৃদ্ধা মা জহুরা খাতুন (৭৫) ১ ঘন্টা পরেই মারা যান।

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, নিহতের সঙ্গে আসামিদের পূর্বপরিচয় ও আত্মীয়তার সম্পর্ক ছিল। পরিকল্পনা অনুযায়ী তাকে ফোন করে একটি নির্জন কলাবাগানের পাশে ডেকে নেওয়া হয়। সেখানে রশি দিয়ে গলা চেপে ধরা হয় এবং রড ও হাতুড়ি দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকায় পালিয়ে যায় তারা।

পরে অটোরিকশাটি পরিষ্কার করে কিবরিয়ার কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করা হয়। বিক্রির অর্থ অভিযুক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেন বলে জানিয়েছে পিবিআই।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো: রকিবুল আক্তার বলেন, অপরাধীরা ধারণা করেছিল নির্জন স্থানে হত্যাকাণ্ড ঘটিয়ে পার পেয়ে যাবে। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST