শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অবশেষে দখলমুক্ত কবরস্থান: ‎মাধবপুরে প্রশাসন-এলাকাবাসীর যৌথ অভিযানে উচ্ছেদ

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

সোহাগ মিয়া,মাধবপুর প্রতিনিধি::

‎দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা কবরস্থান অবশেষে দখলমুক্ত করা হয়েছে। মাধবপুর থানা পুলিশ, স্থানীয় মুরব্বি ও যুবকদের সম্মিলিত উদ্যোগে সোমবার বিকেলে পরিচালিত অভিযানে কবরস্থানটি দখলমুক্ত করা হয়।
‎
‎মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা পূর্ব মহল্লা হযরত মন্তাজ শাহ (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
‎কবরস্থান দখলমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা দেয়। এ সময় কবরস্থান রক্ষায় প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন স্থানীয়রা।
‎তারা জানান, কবরস্থান কোনো ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি নয়; এটি পুরো এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। ভবিষ্যতে যাতে কেউ কবরস্থানের জায়গা অবৈধভাবে দখল করতে না পারে, সেজন্য প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
‎

কবরস্থান দখলমুক্ত করার উদ্যোগে সহযোগিতা করায় মাধবপুর থানা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে নিজেদের সময়, শ্রম ও সাহস দিয়ে পাশে থাকা গ্রামের মুরব্বি, যুবক ও সম্মানিত ব্যক্তিদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
‎স্থানীয়দের প্রত্যাশা, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কবরস্থানসহ এলাকার সব গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
‎


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST