শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে টঙ্গীতে গ্রেপ্তার ৪

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫)। গ্রেফতারকৃত আসামি শাওন গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকার মৃত কাজল খন্দকারের ছেলে।

পুলিশের হাতে আটক অপর তিনজন হলেন,
গাজীপুর জেলার শ্রীপুর থানার পেলাইত গ্রামের মোঃ শহীদের ছেলে মোঃ জব্বার খাঁ জয় (২৮),
শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাবারডেম, বোগারপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে  ইসমাইল হোসেন (২৫), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাবারডেম, বোগারপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে হযরত আলী (২০)।

পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একটি বিশেষ দল হিমার দিঘি হকের মোড় এলাকায় কোকাকোলা গেটের পাশে অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) এস এম মেহেদী হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই এলাকায় একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। এ সময় চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তবে আরও ৮-১০ জন সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি দেশীয় চাকু জব্দ করা হয়েছে।

এসআই মেহেদী আরও বলেন, গ্রেপ্তারকৃত শাওন দীর্ঘদিন ধরে এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইন ও মাদক সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।

অন্যদিকে, গ্রেপ্তারকৃত জব্বার খান জয়-এর বিরুদ্ধেও একটি হত্যা মামলা বিচারাধীন। ইসমাইল ও হযরত আলীও দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধে লিপ্ত। অনেক সময় সাধারণ মানুষকে মারধর ও ভীতিপ্রদর্শন করে টাকা-পয়সা হাতিয়ে নিত। তাদের ভয়ে সাধারণ মানুষ রাতের বেলায় নির্ভয়ে চলাচল করতে পারত না।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া তাদের পলাতক সহযোগীদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST