বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আইনের তোয়াক্কা নেই! কৃষিজমির মাটি কাটায় সোনার বাংলা ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট, জরিমানা ৩ লাখ

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

রিপোর্ট:মোরশেদুল আলম সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকায় অবস্থিত সোনার বাংলা ব্রিক ফিল্ডে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের সূত্র জানায়, সোনার বাংলা ব্রিক ফিল্ড দীর্ঘদিন ধরে অবৈধভাবে কৃষিজমির উর্বর মাটি কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিখাতের মারাত্মক ক্ষতি করে আসছিল।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়। উল্লেখ্য, গত মাসেও একই অভিযোগে উক্ত ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন।
উপজেলা প্রশাসন সাতকানিয়া জানায়, কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধ মাটি কাটার মতো অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST