বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জিএমপির পুলিশ কমিশনার

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গণপরিবহনে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন জিএমপির পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান। পরবর্তীতে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন এবং ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জিএমপির পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান বৃহস্পতিবার (২৭ মার্চ) গাজীপুর চৌরাস্তা এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত ব্যবস্থাগুলো পর্যালোচনা করেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গণপরিবহনে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।

এ সময় তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। পাশাপাশি তিনি যাত্রীদের সতর্ক করে বলেন, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, যাতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা না থাকে। এছাড়া, মহাসড়কে যানজট রোধ ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার এবং নিরাপদ গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান। এছাড়া, মহাসড়কে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস)  মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST