রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত — মনোহরদীর শেখেরটেকের যুব সমাজের মানবিক উদ্যোগ

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখেরটেক গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ— উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ। সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ তরুণদের সহযোগিতায় ও স্থানীয় সমাজসেবক মোহাইমিনুল ইসলাম শুভর তত্ত্বাবধানে শেখেরটেকের হাতানি বিলে এ মাছের পোনা ছাড়া হয়।

উদ্যোগটির মাধ্যমে স্থানীয় যুব সমাজের মধ্যে একতা, সহযোগিতা ও পরিবেশবান্ধব চিন্তার প্রকাশ ঘটেছে। এ সময় মোহাইমিনুল ইসলাম শুভ সবাইকে অনুরোধ জানান, মাছগুলো যেন বড় হতে পারে, সে জন্য আগামী এক মাস কেউ মাছ না ধরেন। তিনি বলেন,

“এই মাছগুলো বড় হয়ে উঠলে এলাকাবাসীর সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন, এতে কোনো শর্ত বা বাঁধা থাকবে না।

উল্লেখ্য, গত বছরও তাঁর উদ্যোগে একই বিলে প্রায় ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। পরে এলাকাবাসী মিলেমিশে আনন্দঘন পরিবেশে মাছ ধরে উপভোগ করেন। সেই অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এবারও একইভাবে বৃহত্তর পরিসরে উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান,“মোহাইমিনুল ইসলাম শুভ শুধু একজন তরুণ সমাজকর্মী নন, তিনি আমাদের গ্রামের উন্নয়ন ও সম্প্রীতির প্রতীক। তাঁর নেতৃত্বে শেখেরটেকের যুব সমাজ এখন অনেক বেশি সচেতন, ঐক্যবদ্ধ ও সমাজসেবায় নিবেদিত।

তারা আরও বলেন, এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখেরটেকের যুব সমাজ ও মোহাইমিনুল ইসলাম শুভর সম্মিলিত প্রচেষ্টা আজ গ্রামের গর্ব, যা অন্যদের জন্যও প্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST