বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উলিপুরে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ১২৬ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

জুলাই সনদের আইনগত ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কুড়িগ্রামের উলিপুরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উলিপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা আমির মাওলানা মো. মসিউর রহমান বলেন, “দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না।”

অন্যদিকে, একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার উদ্যোগে স্টেডিয়াম মাঠ থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদার সামনে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। তিনি বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

এ সময় বক্তারা বলেন, “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”-এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী জনগণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। বক্তারা আরও দাবি জানান, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, একাত্তরের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় আন্দোলনের বিকল্প নেই।

দুই দলের পৃথক কর্মসূচিতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। এসময় পুরো শহর জুড়ে মিছিল-সমাবেশ কেন্দ্রিক উত্তেজনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST