রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ

Reporter Name / ৫৩৫ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৩:০০ পূর্বাহ্ন

ঢাকা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে।

এদিন সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি শিক্ষা বোর্ডের ফলের অনুলিপি হস্তান্তর করবেন।

এরপরই প্রধানমন্ত্রী চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করবেন। পরে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন।

 

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএমএস ও অনলাইনে ফল
সব বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল মুহূর্তেই পাওয়া যাবে মোবাইল ফোনে। এজন্য এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন- HSC<space>First 3 Letter of Your Board Name<Space>Roll No<Space< Exam Year এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

সাধারণ শিক্ষা বোর্ডের জন্য HSC Dha 123456 2023, মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Alim Mad 123456 2023, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য Hsc Tec 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

সারা দেশে ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা অংশ নেন। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST