শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ
‎

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।
‎সোমবার (৫ মে) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নেতৃত্বে বীরগঞ্জের বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক (ঢাকা-পঞ্চগড়) মহাসড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।
‎এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন, জেমিয়ন রায়, জেলা কমিটির সদস্য মিম আক্তার, দিনাজপুর মহিলা কলেজ শাখার সংগঠক নুসরাত জাহান মীরা, বীরগঞ্জের ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও প্রচেষ্ঠা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন, ফাহমিদ হোসাইন ফাহমিদ, হুমায়ূন আহমেদ ইফতি, মেহের খান, মোঃ রিপন আলী, তোজাম্মেল হক, নুরুলসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। তাঁরা মিছিলটিতে স্লোগান দেন ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘হাসনাতের উপর হামলা কেন, প্রশাসনের কাছে জবাব চাই জবাব চাই’ ইত্যাদি।
‎এ সময় বলেন, ‘আমরা এর আগেও খেয়াল করেছি, এভাবে ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আমরা এই হামলার প্রতিবাদ অবশ্যই করব। কিন্তু আমাদের একটাই দাবি, এই জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ হাজার হাজার ভাইদের আহত ও শহীদ করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।’ পতিত স্বৈরাচারের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব সময় তাদের সর্বোচ্চটুকু দেবে।’
‎উল্লেখ্য গাজীপুরে রোববার সন্ধ্যায় (ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় আব্দুল্লাহ হাসনাতের গাড়িতে হামলা হয়। হামলায় তার গাড়ির একটি কাচ ভেঙে যায়, এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।
‎


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST