সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

এসএসসিতে ধর্ম পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

এসএসসি ও সমমানের পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়েও কৃষি বিষয়ে ফেল করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এমনটাই লক্ষ্য করা গেছে।

অথচ এই শিক্ষার্থী গতবছর এসএসসি পরীক্ষায় কৃষিতে ‘এ’গ্রেড পেয়েছিল।

ওই শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালে ধর্ম বিষয়ে অকৃতকার্য হয়। ২০২৫ সালে আবারও ওই পরীক্ষায় অংশ নেয়। তবে ফলাফল প্রকাশ হলে দেখা যায় সে ধর্ম বিষয়ে পাশ করলেও ফেল করেছে কৃষিতে।

এ বিষয়ে শিক্ষার্থী শিশির বলে, আমি গতবছর ধর্মে একটি সমস্যার কারণে ফেল করেছি। এ বছর আবার ধর্ম বিষয়ে পরীক্ষা দেই। পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষিতে ফেল আসছে। আমি এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, যে বিষয়ে পরীক্ষা দিয়েছে সেটাতে কৃতকার্য (পাশ) হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি সংশোধন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST