শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঐতিহাসিক নৈহাটি পশুর হাট সিন্ডিকেট মুক্ত 

Reporter Name / ৩৪৮ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্টাঃ

প্রভাবশালী সিন্ডিকেট ভয় দেখাত গরুর হাট খাস কালেকশান হলে বন্ধ হবে মাদ্রাসা। মাদ্রাসার অযুহাতে নামমাত্র কমিটি দিয়ে দীর্ঘ সময় ধরে হাটটি অবৈধভাবে দখলে রেখেছিল তারা। অবশেষে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেয়েছে বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় পশুর হাট নৈহাটি।প্রতি সোমবার বসা গরুর হাটটি ৫ আগস্টের পর প্রভাবশালী মহলের সিন্ডিকেটের হাত থেকে খাস কালেকশনের আওতায় আনা হয়। হাটটি অবৈধ দখলদারমুক্ত হওয়ায় শুধু এই একটি হাট থেকেই প্রতি সাপ্তাহে সরকারের রাজস্ব আয় বেড়েছে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা। মাসে তা ৩৬ লাখ এবং বছরে তা প্রায় সাড়ে ৪ কোটি টাকার কাছাকাছি।সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন সমস্ত ব্যায় বহন করছে হাট সংশ্লিষ্ট নৈহাটি মাদ্রাসার।মাদ্রাসা ঠিকঠাক চলার পাশাপাশি কোটি টাকার রাজস্ব পাচ্ছে সরকার। এর আগে স্থানীয় একটি প্রভাবশালী মহল ওয়াক্‌ফ এস্টেট ও মাদ্রাসাকে সাহায্যের নামে নৈহাটি বাজারের পাশে চিরাম মৌজায় ব্যক্তিমালিকানাধীন জমিতে ৩০-৪০ বছর ধরে গরুর হাট পরিচালনা করে আসছিলেন। এ নিয়ে মামলা হলে তারা বাজারটিকে নৈহাটি মৌজায় সরিয়ে নেয় ও টোল কালেকশনের নামে চাঁদা আদায় অব্যাহত রাখেন। প্রশাসনের কাছে অভিযোগ ও আদালতে মামলার পরও তাদের দখলমুক্ত করা যায়নি বাজারটি। প্রতি সোমবার হাট বসানো হতো এখানে। এই হিসাবে বছরে ২ কোটি ৪০ লাখ টাকার বেশি আয় করত অবৈধ দখলদাররা। সর্বশেষ আওয়ামী সরকারের পতনের পর সেনাবাহিনীর সহযোগিতায় হাটটি দখলমুক্ত করে খাস কালেকশানের আওতায় আনেন বারহাট্টা উপজেলার সাবেক ইউএনও ফারজানা আক্তার ববি।এতে বড় অঙ্কের রাজস্ব পাচ্ছে সরকার। সারা দেশ থেকে হাটে গরু ক্রয় ও বিক্রয় করতে আসা লোকজন খুশি হাটটির আসিল নিয়ে।হাটটিতে গরু নিয়ে গেলে ক্রেতাকে মাত্র ২০০ এবং বিক্রেতাকেও মাত্র ২০০ টাকার আসিল দিতে হয়। এত কম টাকা আসিল হওয়ার কারণে নৈহাটি গরুর হাটটির পরিচিত সারা জুড়ে। হাটটিতে পঞ্চগড়,রাজশাহী, সিলেট,ত্রিশাল,ময়মনসিংহ,চট্টগ্রাম , কক্সবাজার, লালমনিরহাট, ঢাকা সহ সারা দেশের পাইকাররা আসে। আজ ২ জুন হাটটি সরেজমিনে পরিদর্শনে গিয়ে ঢাকা থেকে আসা একজন মহিলা পাইকারের সাথে দেখা হয় এই প্রতিবেদকের।এত দূর থেকে কেন আসলেন।এমন প্রশ্নে ওই পাইকার বলেন, নৈহাটি গরুর হাট থেকে গরু নিয়ে ঢাকার বাজারগুলোতে ভালো লাভ করা যায়।তাই আমি এবার দুটি ট্রাক নিয়ে ঢাকা থেকে এসেছি।ঈদ উপলক্ষে দুই ট্রাক গরু নিব।আশা করি লাভবান হব।তবে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বাজারের সার্বিক নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি। বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান বলেন নৈহাটি গরুর বাজার একটি ঐতিহ্যবাহী গরুর হাট। ঈদ হাট উপলক্ষে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই থানা পুলিশের টিম বাজারটিতে উপস্থিত আছে। আমি নিজেও উপস্থিত আছি। আশা করি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন নৈহাটি গরুর বাজারটিতে খাস কালেকশান নিয়ে এখন আর কোন সমস্যা নেই। বাজারের প্রয়োজনের তুলনায় জায়গা কম থাকার কারণে উপজেলা প্রশাসন বাজারে নিজস্ব জায়গা ক্রয়ের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। তবে নৈহাটি গরুর বাজারটি অনেক বড় বাজার হওয়ায় খাস কালেকশান করতে অনেক বেশি লোকবলের প্রয়োজন হয়।আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে বাজারটিকে ইজারা দেওয়ার।তিনি আরও জানান বাজারটিকে অবৈধ দখলমুক্ত করায় সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আয় বাড়ছে ঠিক তেমনি সংশ্লিষ্ট মাদ্রাসটিও সঠিকভাবে পরিচালনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST