সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কমলনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি মিঠু, সম্পাদক ফয়েজ

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন কমলনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণ ও সকলের সহযোগিতায় অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার কমলনগর প্রতিনিধি ইউসুফ আলী মিঠু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের উপজেলা প্রতিনিধি মো. ফয়েজ মাহমুদ।

গত সোমবার (২২ জুন) বিকেলে কমলনগর প্রেসক্লাব হলরুমে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. ফয়েজ মাহমুদ ও মো. ইব্রাহিম। ভোটগ্রহণ শেষে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী ২৫ জুন (বৃহস্পতিবার) ওই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

পুনঃনির্বাচনেও দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় নির্বাচন কমিশন সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী লটারির মাধ্যমে মো. ফয়েজ মাহমুদকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন তালুকদার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল রোম্মান ও এমরান হোসেন নিখিল।

নির্বাচন অনুষ্ঠানে কমলনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—

সহ-সভাপতি: মো. জামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মোশাররফ হোসেন হাওলাদার
সাংগঠনিক সম্পাদক: মো. শরীফুল ইসলাম
অর্থ সম্পাদক: আহম্মেদ শরিফ
দপ্তর ও পাঠাগার সম্পাদক: মো. ইব্রাহিম সুলতান
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শ্রীবাস মজুমদার
তথ্য প্রযুক্তি সম্পাদক: মো. এজিম ইব্রাহিম
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. নুর নবী
নির্বাহী সদস্য: মো. শাহ জাহান ও আবদুল রহমান বিশ্বাস।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণ এবং প্রেসক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST