সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

করিমগঞ্জে বাবাকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতাকে হত্যার মামলার প্রধান আসামি ছেলে বাদল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
তিনি জানান, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে বুধবার (২২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার চট্টগ্রাম রোড থেকে পিতা হত্যার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বাদল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুল আওয়াল বাদল (৪২) করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত আ. মালেকের ছেলে।
র‌্যাব জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আসামী আব্দুল আওয়াল বাদল তার স্ত্রীকে প্রায় সময় শারীরিক নির্যাতন ও অত্যাচার করত। তার নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে আসামীর স্ত্রী অতিষ্ঠ হয়ে ঘটনার ৩ মাস আগে আসামীর স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়।
পরে আসামী তার বাবা আব্দুল মালেককে মাদক সেবনের টাকা ও তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে গত ১৬ অক্টোবর বিকালে আসামী তার বাবাকে হুমকি দেয়, যদি তার স্ত্রী সন্তানদের বাড়িতে ফিরিয়ে না নিয়ে আসে, তাহলে তাকে খুন করে ফেলবে।
পরে ১৭ অক্টোবর সকাল ১০টায় ভিকটিম আ. মালেক মামলার বাদীর বসত ঘরের খাটের উপর বসে বাদীর স্ত্রী-সন্তানের সাথে কথা বলছিল। এসময় আসামী আব্দুল আওয়াল বাদল পূর্ব পরিকল্পিতভাবে হাতে ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে বাদীর স্ত্রী ও মেয়েকে ঘর থেকে বের করে দেয়। এরপর আসামী ছুরি দিয়ে তার পিতা আ. মালেকের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে দৌড়ে পালিয়ে যায়।
পরে আহত আ. মালেক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় আসামী আব্দুল আওয়াল বাদলসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST