বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কর্মবিরতিতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা; স্থগিত বার্ষিক পরীক্ষা

Reporter Name / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়:

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা চার দফা দাবিতে ১লা ডিসেম্বর (সোমবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর প্রভাব পড়েছে সারাদেশের মতো খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়েও। কর্মবিরতির কারণে স্থগিত হয়েছে বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা।

এক শিক্ষক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করা হয়। তার ধারাবাহিকতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতিতে যোগ দিয়ে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দিয়েছেন।
জেলার কোনো সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানেই বর্তমানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পরিচালিত এ কর্মসূচির নেতারা জানান, শিক্ষা মন্ত্রণালয় যদি চার দফা দাবির বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখাসহ প্রতিশ্রুতি দেয়, তাহলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন। দাবি মেনে নেওয়া হলে সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবারেও পরীক্ষা নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তারা। তবে দাবি না মানা হলে কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষক নেতারা।

এদিকে হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বছরের শেষ সময়ের এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার মাঝপথে কর্মবিরতি ডাকা যুক্তিসঙ্গত হয়নি। অনেকের মত, পরীক্ষা শেষে আন্দোলন করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতো না।

এ বিষয়ে জানতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান নুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে বিদ্যালয়ের প্রশাসনিক অবস্থান সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST