এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন প্রধান (৫২)কে থানা পুলিশ গ্রেফতার করেছে। ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা সদরের পাবুর রোড থেকে তাকে গ্রেফতার গ্রেফতার করা হয়।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যোবায়ের আহমেদ আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন প্রধানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা নিশ্চিত করতে পারেননি। বেলায়েত হোসেন দ্বিতীয় বারের মতো গ্রেফতার হয়েছে। এর আগেও পটপরিবর্তনের পর সে একবার গ্রেফতার হয়েছিলো। কয়েক মাস আগে সে জামিনে এসে এলাকায়ই অবস্থান করছিলো বলে জানা যায়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত বেলায়েত হোসেন প্রধান কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের বড় ভাই।