শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার উপর দিয়ে গত ৯ নভেম্বর সোমবার দুপুরে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে কৃষকের নানা ধরনের বড় বড় গাছপালা, বাড়িঘরের টিনের চাল, কলার বাগান, পেঁপে বাগান, পোল্ট্রি খামার এবং সবজিসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলা সদর সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের ও কৃষকদের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন বা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এবং উপজেলা কৃষি অফিস এখনো পর্যন্ত কৃষক কি পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্ণয় করতে পারেননি।

গত দু’দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে নানাজনের অভিমত এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অতি দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন।
এদিকে ভয়াবহ আকস্মিক ঝড়ে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফ মোল্লার আনুমানিক ৭ থেকে ৮ শত কলা সহ গাছ ভেঙ্গে ফেলার খবর পাওয়া গেছে। সে মানসিকভাবে ভেঙে পড়েছেন।
উপজেলা পরিষদ সংলগ্ন সাফাইশ্রী গ্রামের বিল্লাল হোসেনের বসতবাড়ির দুটি টিনের ঘরের চাল সম্পুর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দরিদ্র বিল্লাল হোসেন সর্বশান্ত হয়ে পড়েছে।
উপজেলা পরিষদ সংলগ্ন ‘ফকির বাড়ি’র বেশ কয়েকটি নানা জাতের বড় বড় গাছপালা ভেঙে এবং কলাবাগান ও পেঁপে বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জামাল উদ্দিন ফকির জানান। তিনি আরো জানান, আকস্মিক ঝড়ে উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মুসল্লিদের ওযু করার জন্য পানির ট্যাংক উপর থেকে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাংবাদিক আনিসুল ইসলাম তার ফেইসবুক পেইজে জানান, সোমবারের আকস্মিক ঝড়ে তরগাঁও ইউনিয়নের মাসুদ মিয়ার মালিকানাধীন ‘আরাফাত পোল্ট্রি’র দুই হাজার লেয়ার মুরগির টিনের শেড ঝড়ে উড়ে গেছে। এতে সে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশান্ত ও দিশেহারা হয়ে পড়েছে।
উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী বরচালা গ্রামের তারেক রহমানের প্রায় দুই বিঘা পরিমাণ জমির কলার ফসল ঝড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া এলাকার ধান, কলা গাছ ও বড় বড় গাছ ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। কৃষকের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন।
কাপাসিয়ার উত্তরাঞ্চলের সেলিম শেখ তার ফেইসবুক পেইজে জানান, তার এলাকায় ব্যাপক ঝড় ও প্রচুর বৃষ্টিপাতে গাছা পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আলতাফ হোসেন জানান, আকস্মিক ঝড়ে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি, আধা পাকাধান, শীতকালীন সবজি সহ গাছ পালার ব্যাপক ক্ষতি হয়েছে।
রুবেল প্রধান ও কাজল ফান, মোহাইমিন জানান, উপজেলার বারিষাব ইউনিয়নের দোহালী এলাকা সহ বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ও আধাপাকা ধান ও নানা ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সনমানিয়া ইউনিয়নের ধানদিয়ার নাহিদ হাসান ও বটতলার মুফতি হাবিব বিন কফিল জানান, ঝড়ে তাদের এলাকার বিভিন্ন আধাপাকা ঘরবাড়ির চাল উড়ে এবং বড় বড় গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দূর্গাপুর ইউনিয়নের মোকাররম বিল্লাহ জানান, সোমবার তার এলাকায় ভয়াবহ ঝড়ে হঠাৎ করেই তীব্র বজ্রপাত এবং ব্যাপক শিলাবৃষ্টি আঘাত হেনেছে। অসময়ের এই আকস্মিক দুর্যোগে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
উপজেলার পূর্বাঞ্চলের উজ্জ্বল আলী জানান, কাপাসিয়ার বিভিন্ন অঞ্চলে অনেক বৃষ্টি ও ঝড়ে কৃষকের ঘরবাড়ি লন্ডভন্ড সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ থেকে জাকারিয়া জানান, কাপাসিয়া সদর থেকে থেকে রানীগঞ্জ পর্যন্ত পুরো রাস্তার দুই ধারে গাছপালা ভেঙে পড়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী নিজ উদ্যোগে তা সরানোর চেষ্টা করছেন।
তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের বিএনসিসি শিক্ষক আহসান হাবীব মোল্লা জানান, উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর এলাকায় সে আটকা পড়েছিলেন। এসময় রাস্তার পাশে বড় বড় গাছপালা ভেঙে এবং টিনসেড ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন।
ফুটবল ধারাভাষ্যকার ওসমান আলী জানান, ভয়াবহ ঝড় বৃষ্টিতে তরগাঁও ইউনিয়নের লতাপাতা বাজার সংলগ্ন এলাকায় আকস্মিক ঝড়ে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু ক্ষয়ক্ষতির ভিডিও সে তার ফেইসবুক পেইজে পোস্ট করেছেন।
মোঃ আমান জানান, কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে আকস্মিক ঝড়ে সবকিছু তছনছ করে ফেলছে। এই ঝড় যেন কালবৈশাখী ঝড়ের চেয়ে বেশি শক্তিশালী ছিলো। মাসুম আকন্দ জানান, গাজীপুরের কাপাসিয়ায় সোমবার আকস্মিক ভাবে অনেক শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। এতে বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নাঈম হাসান তার ফেইসবুক পেইজে জানান, ঘূর্ণিঝড়ের কারণে কাপাসিয়াতে প্রায় ৫০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলা চাষিরা।
টোক বাজারের নিরিবিলি হোটেলের মালিক তোতা মিয়ার ছেলে জাকির হোসেন রিংকু জানান, উপজেলার অন্যান্য এলাকার মতো টোক ইউনিয়নের উপর দিয়ে বেড়ে যাওয়া আকস্মিক ঝড়ে কৃষকরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট তিনি সহায়তা দাবি করেছেন।
কাপাসিয়ার আড়াল বাজার থেকে ফাস্ট বার্তা ফেইসবুক পেইজ জানান, শিলাবৃষ্টি ও প্রচন্ড ঝড়ে এ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাপাসিয়া বাজার থেকে শরিফ খান জানান, ছোট ছোট দোকানের টিনের চাল এবং আশপাশের বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক জায়গায় চাল উড়িয়ে নিয়ে গিয়ে দূরে ফেলেছে।
বীর উজলী থেকে মোফাজ্জল হোসেন জানান, গত সোমবারের ভয়াবহ ঝড়ে তার চাচার ঘরের চাল উপড়ে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারাগঞ্জ থেকে জালাল উদ্দিন জানান, তাদের বাড়ির আশপাশের অনেকেরই টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বারিষাব থেকে লোকমান হোসেন জানান, ইউনিয়নের বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘাগটিয়া থেকে সুমন মোড়ল জানান, সোমবার হঠাৎ ঘূর্নিঝড় তান্ডবে ঘাগটিয়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক শামীম সরকারের কম্পিউটার ব্যবসা ও স্টেশনারী দোকানের টিনের চাল উড়ে যায়। প্রায় ৪ লাগবে টাকার স্ট্যাম্প, কম্পিউটার, এবং প্রয়োজনীয় অনেক কাগজপত্র ভিজে যায়। এতে সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে সোয়াইব আহমেদ জানান, তাদের গ্রামে ব্যাপক শিলা বৃষ্টিতে শীতের আগমনী সবজি ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে তার ফেইসবুক পেইজে একটি ভিডিও ধারণ করে পোস্ট করেছেন।

কড়িহাতা ইউনিয়নের চরখামের থেকে গেদুর দল এবং আল কামার জানান, কাপাসিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়টি সবচেয়ে বেশি দিয়ে শক্তি দিয়ে ইকুরিয়া বটতলা এলাকায় আঘাত হেনেছে। এতে এ এলাকার বড় বড় গাছপালা, টিনের চাল এবং ফসলের মাঠের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চাঁদপুর থেকে সিফাত খান জানান, গত সোমবারের ঝড়-বৃষ্টিতে কৃষকের অনেক কষ্টের ফসল ও স্বপ্ন পুরনের মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কৃষক নিজের ঘাম ঝড়িয়ে আমাদের মুখে অন্ন তুলে দেন, আজ সেই কৃষকের চোখেই হতাশা। মহান আল্লাহ যেন তাঁদের এই ক্ষতির ফলে অন্য কোনো কল্যাণ ও বরকতের মাধ্যমে পুষিয়ে দেন। তাঁদের পরিশ্রমের উত্তম প্রতিদান করেন এবং প্রতিটি কৃষকের মুখে আবারও যেন হাসি ফুটিয়ে দিন।
উপজেলা সদরের বরুন গ্রামের জুনাইদ ইসলাম রাসেল জানান, আকস্মিক ঝড়ে তাদের বাড়ি এবং আশপাশের বেশ কয়েকটি বাড়ির বড় বড় গাছপালা ভেঙে এবং কয়েকটি টিনের চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মহসিন সরদার তার ফেইসবুক পেইজে জানান, কড়িহাতা ইউনিয়নের মাধুলী বিল এলাকায় গত সোমবারের ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত কৃষকের কলা বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি পর্যায়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করে তাদের যেন প্রণোদনা ও সহায়তা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST