শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ২৮৪ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় চট্টগ্রামে ইসকনের সদস্যরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হিন্দুত্ববাদী উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস কাপাসিয়া শাখার উদ্যোগে ২৯ নভেম্বর শুক্রবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাওলানা ইলিয়াস আহমেদের সভাপতিত্বে এবং সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের আমীর হাফেজ মাওলানা মোহাম্মদ অলি উল্লাহ, মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান গাজী, সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, মুফতি মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আশিকুর রহমান, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কওমী পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জালাল উদ্দিন খান, হাফেজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান মারুফ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল গাফফার, মাওলানা মোহাম্মদ আবু বকর, মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান, মাওলানা মোহাম্মদ শামীম হাসান প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে এই জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করার জোর দাবি জানান। দ্রুততম সময়ের মধ্যে ইসকন নিষিদ্ধ না করলে সংগঠনের নেতৃত্বে তৌহিদী জনতার পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST