রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

এ এইচ সবুজ,গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়ার খিরাটীতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বঙ্গতাজ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনাসভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মো: আওলাদ হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো: জাহাঙ্গীর বিন হামিদ।

অর্থনীতি বিভাগের প্রভাষক সুকুমার সেন ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোসা: ইয়াসমিন বেগমের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আবু আশেক, জীব বিজ্ঞান বিভাগের সহ: অধ্যাপক তাসলিমা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: শওকত হোসেন, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এবং শিক্ষানুরাগী মো: মাজহারুল হক, শিক্ষানুরাগী সোহরাব মোল্লা, কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মো: শফিকুর রহমান, গভর্নিং বডির সদস্য এবং দ্য রয়েল পাবলিসার্সের প্রকাশক মো: জামাল উদ্দিন আহমেদ, শিক্ষানুরাগী সোহরাব মোল্লা।

এছাড়াও কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সিদ্দিকুর রহমান অপু, রাকিব উল্লাহ, এ এইচ সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর বিন হামিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তোমাদের লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে একজন আদর্শবান মানুষ হওয়া। আর এজন্যই তোমাদেরকে নিয়মিত কলেজে আসতে হবে এবং ক্লাস করতে হবে। বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যুৎসাহী সদস্য মাজহারুল হক বলেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবং স্বপ্ন পূরণ করতে হবে। স্বপ্ন পূরণে তোমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পিতা- মাতার ভূমিকা অপরিসীম। তাই মায়েদের খেয়াল রাখতে হবে সন্তান কোথায় যায় এবং কি করে। সর্বোপরি ভালো ছাত্র-ছাত্রী হতে হলে মোবাইলের ব্যবহার ছাড়তে হবে।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদেরকে কলেজের ডায়েরি, ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা,গভর্নিং বডির সকল সদস্য ও কলেজের সাবেক শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST