বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রে সংগঠিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করার উদ্দেশ্যে সমবেত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ বিভিন্ন প্রকার অপপ্রচার ও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সন্ত্রাস বিরোধী অপরাধ করেছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; মামলা দায়ের করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত আসামী কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা (৪৫), সে তরুন গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
তরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের ০্৪নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ হান্নান (৫১), মৈশন গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র, খিলগাঁও গ্রামের আঃ সামাদের পুত্র মোঃ জহিরুল ইসলাম (২৯), ভিটিপাড়া গ্রামের তাজউদ্দিনের পুত্র মোস্তাকিম (৩৭), খিলগাঁও গ্রামের আঃ সামাদের পুত্র সুমন (২৬), একই গ্রামের
জাহাঙ্গীর আলমের পুত্র শ্রাবন (১৯),
বেগুনহাটি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র
যোবায়ের (১৯), খিলগাঁও গ্রামের কামাল খানের পুত্র হৃদয় খান (২০), একই গ্রামের এরশাদের পুত্র মুন্না হোসেন (১৯), সবুজের পুত্র সানী (২২), আমান উল্লাহর পুত্র নিয়ান খান অমি (১৭), বেগুনহাটি গ্রামের
দেলোয়ার @ দুলালের পুত্র সুমন (১৬) কে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ০৬ জন আসামীকে ওয়ারেন্ট মূলে এবং ২ জন আসামীকে নিয়মিত মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, যে কোনো ধরনের অপরাধীদের ধরতে থানা পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রাখবেন। বিশেষ করে মাদক কেনাবেচা বা মাদক সেবনের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST