রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ Logo কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন Logo রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদায় জোবায়ের এয়ার ট্রাভেলস এর আয়োজনে হাজ্বীদের নিয়ে হজ পূর্ণমিলনী অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ Logo কাপাসিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন : ধর্ষণ চেষ্টাকারী গ্রেফতার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১৩৯ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo রাণীশংকৈল প্রেসক্লাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের র সাথে মতবিনিময় সভা Logo পঞ্চগড়ের বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কিশোরগঞ্জ-ঢাকা এসি বাস সার্ভিসের উদ্বোধন

Reporter Name / ৩৭৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় কিশোরগঞ্জ-ঢাকা-ভায়া কাপাসিয়া সড়কে “ভেনাস ট্রান্সপোর্ট লিমিটেড” নামে যাত্রীবাহী এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার দুপুরে কাপাসিয়া সদর বাস টার্মিনালে স্থাপিত কাউন্টারে টিকিট কেটে এবং ফিতা কেটে উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

ভেনাস এসি বাস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল আকন হুজাইফার সার্বিক ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকির, কাপাসিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহনের সভাপতি আশরাফুল আলম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এর আগে পরিবহনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
বাস সার্ভিস উদ্বোধনের পর বিশেষ দোয়া পরিচালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূর উদ্দিন।

পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে আরামদায়ক সার্ভিস হিসাবে ভেনাস ট্রান্সপোর্ট লিমিটেড যাত্রা শুরু করেছে। উল্লেখিত স্থানে স্থাপিত কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া পরিশোধ করে টিকিট নিয়ে হবে।

কিশোরগঞ্জ -মহাখালী -৪০০, কিশোরগঞ্জ -টঙ্গী -৩৫০, কিশোরগঞ্জ -গাজীপুর -৩০০, বড়পুল-মহাখালী-৪০০, বড়পুল-টঙ্গী-৩৫০, বড়পুল-গাজীপুর-৩০০, জেলখানা মোড়-মহাখালী-৪০০, জেলখানা মোড়-টঙ্গী-৩৫০, জেলখানা মোড়-গাজীপুর-৩০০, বিন্নাটি-মহাখালী-৪০০, বিন্নাটি-টঙ্গী-৩৫০, বিন্নাটি-গাজীপুর-৩০০, পুলেরঘাট-মহাখালী-৩৫০, পুলেরঘাট-টঙ্গী-৩০০, পুলেরঘাট-গাজীপুর-২৫০, বানিয়াগ্রাম-মহাখালী-৩৩০, বানিয়াগ্রাম-টঙ্গী-৩০০, বানিয়াগ্রাম-গাজীপুর-২৫০, মহাখালী -কিশোরগঞ্জ -৪০০, মহাখালী -পুলেরঘাট-৩৫০, বনানী -কিশোরগঞ্জ -৪০০, বনানী -পুলেরঘাট-৩৫০, এয়ারপোর্ট -কিশোরগঞ্জ -৪০০, এয়ারপোর্ট -পুলেরঘাট-৩৫০, টঙ্গী -কিশোরগঞ্জ -৩৬০, টঙ্গী -পুলেরঘাট-৩৩০, গাজীপুর -কিশোরগঞ্জ -৩২০, গাজীপুর -পুলেরঘাট-২৮০ ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পরিবহন খাতে ব্যাপক নৈরাজ্য ও বিশৃঙ্খলা বিরাজমান ছিল। বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে সড়কে সাধারণ যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভেনাস ট্রান্সপোর্ট এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। আশা করি এ পরিবহন যাত্রীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে। সরকারি নিয়মনীতি মেনে দূরত্ব অনুযায়ী নির্ধারিত ভাড়া নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST