শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কিশোর গ্যাংয়ের শিক্ষার্থীদের উলঙ্গ ভিডিও ধারণ করে মুক্তিপন দাবি:

Reporter Name / ৩১৩ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা এলাকায় সমবেত হয়ে কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার ও বিচার দাবি করেন। এ বিষয়ে স্থানীয় কিশোর গ্যাংয়ের চার সদস্যের নামে এক শিক্ষার্থীর মা খাদিজা খানম (৪৫) বাদি হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সদরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী রাফি (১৬) ও অনিক (১৬) টিফিনের সময় নাস্তা করতে প্রধান ফটকের বাইরে যায়। এ সময় কাপাসিয়া কুলুপাড়ার এলাকার শুভ (২৬), ফাহিম (১৮), জয় (১৯) ও সিয়াম (২০) তাদেরকে ধরে নিয়ে পার্শ্ববতী নদীর তীরে নিয়ে যায়। তাদেরকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে অকথ্য গালি গালাজ এবং এলোপাথারি কিল, ঘুসি, লাথি মুরা দিতে থাকে। এ সময় তারা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাফিকে ছুরিকাঘাত করে এবং তাদের সাথে থাকা প্রায় চার হাজার টাকা ও একটি হাতঘড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানান, কিশোর গ্যাং আতঙ্কে তারা বিদ্যালয়ে আসতে সব সময় ভীত থাকে। ওই সদস্যরা প্রায়ই শিক্ষার্থীদের ধরে নিয়ে আটকে রেখে উলঙ্গ করে ভিডিও ধারণ করে মুক্তিপন দাবি করে। গত দুই মাস আগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে এভাবে আটকে রেখে পাঁচ হাজার টাকা আদায় করে। এর বেশ কিছুদিন আগে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে থানায় অভিযোগ দিলে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST