সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ বীজ ও সার বিতরণ

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ২:২৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে হলুদ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে। ১৫ মার্চ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। এসময় উপজেলা কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুনের সার্বিক ব্যবস্থাপনায়
২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে হলুদ চাষের জন্য প্রতি কৃষককে ২০ শতক জমিতে ১’শ কেজি বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মাঝে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST