শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name / ৭০৫ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৩:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির (২০২৪-২৫) আওতায় রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ করা হয়।

‘কৃষিই সমৃদ্ধি’কে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমন বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের পরিচালনায় বক্তব্য রাখেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উল্লাহ্, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, কৃষক প্রতিনিধি ও আদর্শ কৃষক সংগঠক কামরুজ্জামান সবুর, কৃষি উপ-সহকারী ইকবাল হোসেন প্রমুখ।

এবছর উপজেলার বিভিন্ন এলাকার ৬ শত কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি বারি-১৭ জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে গম, পিঁয়াজ মুগ বীজ বিতরণ করা হবে বলে কৃষি অফিস জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST