শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের একটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিংগুয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত হাছেন আলীর ছেলে শামসুল ইসলাম জীবিকার তাগিদে দিনের কাজ শেষে স্থানীয় চালার বাজারে ছোট্ট দোকানে চা বিক্রি করেন। সেই  সুবাদে ঘটনার দিন তিনি রাত ৯ টা পযন্ত বাজারেই ছিলেন। বাড়িতে তার স্ত্রী গৃহস্থলীর কাজ শেষে সন্তানদেরকে ঘরে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় লোকজনের ডাক চিৎকারে ছুটে এসে দেখেন তাদের গোয়াল ঘরে দাউদাউ করে আগুন জ্বালছে। এতে গোয়ালঘরসহ ঘরে রাখা দরকারি জিনিসপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ০৭.৩০ ঘটিকা হতে ০৮.০০ ঘটিকার মধ্যেবর্তি কোন এক সময়ে কে বা কাহারা শামসুল ইসলামের গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। তবে তিনি অভিযোগে উল্লেখ করেন, তার প্রতিবেশি সিদ্দিকুর রহমানে ছেলে মোহসিন (৩৫) ইতিপূর্বে পারিবারিক শত্রুতা বসত তার জানমালের ক্ষতিসহ তার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তার ধারণা গোয়াল ঘরে আগুন দেওয়ার ঘটনাটি মহাসিনই ঘটিয়ে থাকতে পারে।
অভিযুক্ত মহাসিন জানান, ঘটনার সময় রাতে আমি এশার নামাজ পড়তে মসজিদে ছিলাম সুন্নত নামাজ পড়তেই লোকজনের হৈ-হুল্লো চিৎকার শুনে ছুটে এসে দেখি শামসুল ইসলামের গোয়াল ঘরে আগুন জ্বলছে এবং প্রতিবেশী সবাই ছুটে এসে আগুন নিভালে আমিও আমার ঘরে চলে যাই। কিভাবে কোথা থেকে আগুন লাগল এ ব্যাপারে আমি কিছুই জানিনা। মোহসিন আগুন লাগিয়ে থাকতে পারে শামসুল ইসলামের এমন সন্দেহের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি আগুন লাগিয়েছি এই কথা কেউ বলতে পারবে না,কিন্তু শামসুল ইসলাম কেন এমন সন্দেহ করছেন,তা আমি বুঝতে পারছি না। ব্যক্তিগতভাবে সামসুল ইসলাম কিংবা তাদের পরিবারের সাথে আমার কোন বিরোধ নেই।
এ বিষয়ে কাপাসিয়া থানার এস আই জাকির হোসেন জানান,অভিযোগের প্রেক্ষিতে গঠনাস্থল পরিদর্শন করেছি।বিষয়টি এখনো অধিকতর তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST