সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

Reporter Name / ১০৬ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:২০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মাঠে আয়োজিত প্রদর্শনীস্থলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
বিশেষ অতিথি হিসেবেবক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উদ্যোক্তা সফল খামারী ইলিয়াস উদ্দিন সরকার মিঠু ও বাবুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, প্রাক্তন প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
এবারের প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও খামারির অংশগ্রহণে মোট ৩০টি স্টল স্থান পায়। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তি বিনিময় ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST