শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name / ২১৭ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

কাপাসিয়া( গাজীপুর) সংবাদদাতা:

গাজীপুর-৪( কাপাসিয়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীর ঐকান্তিক প্রচেষ্টায় ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর তত্বাবধানে
পৃথক তিনটি স্থানে ৪ শতাধিক অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল ৮ টায় কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা কামিল মাদরাসা মাঠে, সকাল ১০ টায় তরগাঁও ইউনিয়নের দিগধা ফাজিল মাদরাসা মাঠে এবং ১১ টায় রায়েদ ইউনিয়নের রায়েদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি খাদ্য প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, বোট, মুড়ি, খেজুর সহ ১২ টি নিত্যপ্রয়োজনীয় পণ্য দেয়া হয়েছে, যার মোট ওজন ২৬ কেজি।
ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪( কাপাসিয়া) আসনের নবনির্বাচিত এমপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।
নেতৃবৃন্দের মধ্যেউপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কাপাসিয়া উপজেলা সভাপতি আবু সায়ীদ প্রমূখ।
সাংবাদিকদের সাথে আলাপকালে নবনির্বাচিত এমপি
সালাউদ্দিন আইউবী জানান, এবারের রমজানে পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ। প্রতিবছরই সেবার পরিসর বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST