মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়ার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া কাপাসিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। ৬ জুলাই সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসনের সকল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতি, সম্ভাবনা ও সুবিধা-অসুবিধার কথা দীর্ঘ সময় ধৈর্যের সাথে শুনেন। তিনি সবাইকে দেশ, জাতী ও সমাজের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে যার যার অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান। প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবাইকে কাজ করার জন্য বলেন এবং সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে অনুসরণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ। এর আগে সকালে জেলা প্রশাসক কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত কাপাসিয়া থানা ভবন, উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে নির্মিত নতুন প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।

এছাড়া উপজেলা মহিলা সংস্থার উদ্যোগে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, পল্লী উন্নয়ন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে ৬ জুলাই জাতীয় পল্লী দিবস উপলক্ষে ঋণ ও গাছের চারা বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসায় ফুটবল ও ভেন্ডিং মেশিন বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST