শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ডায়মন্ড পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ টাকা জরিমানা আদায়

Reporter Name / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ্ লিমিটেড নামের পোল্ট্রি ফার্মে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। ২১ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ, প্রাণিসম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, ডায়মন্ড পোল্ট্রি এগ্ লিমিটেড নামে দীর্ঘদিন যাবত এ প্রতিষ্ঠানটি নিয়মনীতি না মেনে পরিচালিত হচ্ছে। তাদের কোন ধরনের বৈধতা নাই। মোরগীর বিষ্ঠা ও বর্জ্য অপসারণের জন্য কোন ব্যবস্থাপনা না থাকা, আশপাশের পরিবেশ ও জনজীবন হুমকিতে থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বৈধ লাইসেন্স পাওয়ার জন্য ১৭টি শর্তাবলীর মধ্যে ৮ টি শর্ত পূরণ করতে পারেননি।
পশু আইন ২০০৫ ও ২০১৮ ধারায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষ্ঠা ব্যবহার করে জৈব সার তৈরির পর বিপুল পরিমাণ বর্জ্য আশপাশে ফেলে দীর্ঘদিন যাবত পরিবেশ দূষণ করছে বলে তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ ছিল।
পরিবেশ অধিদপ্তরের ১৯৯৫ বিধিমালার সংশোধিত ২০১০ ধারার আলোকে জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ডায়মন্ড পোল্ট্রি লিমিটেডে অসংখ্য কম বয়সের শিশুদের কাজে নিয়োজিত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযান পরিচালনায় বেশকিছু শিশু উদ্ধার করা হয়েছে। এবিষয়ে কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মোঃ রবিউল ইসলাম বাঁধন, ডায়মন্ড এগ্ পোল্ট্রি লিমিটেডের ডিজিএম মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র এজিএম সোহেল রানা বাবু, ফার্ম ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST