শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা: তামান্না তাসনীম। অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান প্রতিষ্ঠানের স্কাউট দল।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট খন্দকার রাহাত রহমান টুকুর সভাপতিত্বে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক, সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আইয়ুবুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মো:নুরুল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আব্দুল আরিফ সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ মো: জহিরুল হক,রানীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক আলী মনসুর কিরন, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক মো: নুরুজ্জামান ভূইয়া, আব্দুল কাইয়ুম, পরিমল চন্দ্র বর্দ্ধন প্রমূখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা”– এরিস্টটলের এই বাণীকে সামনে রেখে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সার্বিক ধারাভাষ্য ও পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট সাংবাদিক মোঃ শামসুল হুদা লিটন, বাংলা বিভাগের প্রভাষক তাহমিনা আহমেদ ও সহকারী শিক্ষক সামিয়া সুলতানা শেলী। বিভিন্ন গ্রুপের খেলা পরিচালনা করেন সংশ্লিষ্ট গ্রুপের শিক্ষকগণ। শিক্ষার্থীদের আকর্ষনীয় ক্রীড়া নৈপুণ্য, মার্চপাস্ট, পিটি, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাঁজ অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

১৯১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভাওয়াল পরগনার ১০৫ বছরের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ‘তারাগঞ্জ এইচ এন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, শিক্ষার্থীদের আকর্ষণীয় কুচকাওয়াজ ও মাঠ প্রদক্ষিণ, অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও প্রদক্ষিণ। একঝাক সাদা পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের গভর্ণিংবডির নবনির্বাচিত সভাপতি অ্যাডভেকেট খন্দকার রাহাত রহমান টুকু। দিনব্যাপী শতাধিক বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST