শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৩২২ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ, এই অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে সংস্কার এবং নন নার্সিং প্রসাশন ক্যাডার অপসারণ সহ নানা দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় মানবন্ধন করেছে নার্সিং সংস্কার পরিষদ।

শনিবার সকাল ১১টায় কাপাসিয়ার ঢাকা- কিশোরগঞ্জ মহাসড়কের সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর শতাধিক নার্স ও নার্সিয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কুটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নুরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদে আয়োজেন তারা সেখানে প্রায় এক ঘন্টা ধরে মানববন্ধন করেছেন। তারা অনতিবিলম্বে দাবিগুলে মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কাপাসিয়ার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, প্রভাষক কাওসার মাহমুদ, জাকির হোসেন, মহিউদ্দিন জোয়ারদার, রিনা পারভীন, আতিকুর রহমান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপারভাইজর জাকিয়া সুলাতানা, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাখার সভাপতি নাজমা সুলতানা প্রমুখ ।

সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, কিছু দাবি-দাওয়া নিয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে দাবির স্বপক্ষে নিজেদের বক্তব্যও তুলে ধরেছেন অনেকে।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST