শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নবনির্বাচিত এমপির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবীর সাথে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির ব্যাপারে বিশদ আলোচনা এবং পরামর্শ উপস্থাপন করেন। এছাড়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে যথাযথ কার্যকর ভূমিকা রাখার জন্য উপস্থিত সবাই দাবী জানান।
নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে দল মতের উর্ধ্বে উঠে সত্য, ন্যায় ও নির্ভিক থেকে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কাপাসিয়ার উন্নয়নে যে কোনো পরামর্শমূলক সহযোগিতা কামনা করেন। পেশার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব বজায় রাখার উদাত্ত আহ্বান জানান এবং সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নূরুল আমিন সিকদার, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, মোঃ আবু সাঈদ, তপন বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন রিপন, গোলাম সারোয়ার, মোঃ এখলাস উদ্দিন, মোঃ মঞ্জুরুল হক, শরিফ সিকদার, সাইদুল ইসলাম রনি, এস এম মাসুদ, এম. আসাদুল্লাহ মাসুম, শাপলা টিভির সম্পাদক মোঃ হাবিবুর রহমান, গাজী মঞ্জুরুল হক, মোজাম্মেল হক, আকরাম হোসেন হিরন, উত্তম কুমার দাস, সাইফুল ইসলাম নান্না, সারফুদ্দিন সবুজ, তাওহীদ হোসেন মিন্টু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST