শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নবযোগদানকৃত ইউএনও’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name / ২৫২ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৯:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘তামান্না তাসনীম’ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ১০ নভেম্বর রোববার বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ইউএনও তামান্না তাসনীম বিসিএস ৩৫তম ব্যাচের নিয়োগপ্রাপ্ত। তিনি এর আগে ফরিদপুর সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কাপাসিয়ার ইউএনও একেএম লুৎফর রহমান বদলী জনিত কারণে ফরিদপুর সদরের যোগদান করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নতুন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন। উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাইফুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ। সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময়ের সময় বক্তব্যে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যার মধ্যে উপজেলা সদরের প্রধান সড়ক যানজটমুক্ত করা, প্রেসক্লাবের বরাদ্দকৃত জায়গা দখল মুক্ত, মাদক, কিশোরগ্যাং, মোটরবাইকারদের উৎপাত, অবৈধ মাটি কাটা, বালি বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি ও জাল সনদে নিয়োগ, ইউনিয়ন পরিষদের সেবা বিঘ্নিত, ফুটপাত দখল মুক্ত করা, ইভটিজিং, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, অবৈধ ইটভাটা ও করাত কল, কাপাসিয়া বাজারে অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নবাগত ইউএনও সকলের কথা দীর্ঘ সময় ধরে মনোযোগের সাথে শুনেন। সকলের সার্বিক সহযোগিতা পেলে সমস্যা সমাধানে সচেষ্ট হবেন বলে আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST