মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নানার বাড়ি থেকে নিখোঁজের ১৬ ঘন্টা পর বস্তায় মিলেছে শিশুর মৃতদেহ : মা সহ দুইজন আটক

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ২৯ জানুয়ারি বুধবার ভোরে সাজিদ আহমেদ সাফাত (০৬) নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।

উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্ৰামের নানা মজিবুর রহমানের বাড়ি থেকে নিখোঁজ হয়। তার একদিন পর থাকার ঘরের ২০ গজ দূর থেকে বাজারের ব্যাগে অর্ধেক ভরা অবস্থায় সাফায়াতের মৃতদেহটি পাওয়া যায়। সে দস্যুনারায়নপুর গ্রামের সৌদি প্রবাসী মো. সোহাগ মিয়ার একমাত্র পুত্র। সে স্থানীয় বঙ্গতাজ প্রি-ক্যাডেট একাডেমির নার্সারী শ্রেণির শিক্ষার্থী।

নানা মজিবুর রহমান জানান, গত বৃহস্পতিবারে মেয়ে শান্তা মনি ও নাতি সাফায়েত তার বাড়িতে বেড়াতে আসে। সে নানার বাড়ি থেকেই স্কুলে যাওয়া-আসা করত। গত মঙ্গলবার দিন দুপুরে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। বুধবার সকাল তার মাকে নিয়ে নদীর পাড় দিয়ে খুঁজতে গিয়ে ফিরার পথে বাড়ির পাশে থাকা রুবেলের বালির গদি পাশে বাজারের ব্যাগে তার মৃতদেহ পাওয়া যায়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, পুলিশ এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে কিছু দিয়ে তার গলায় আঘাত করা হয়েছে। সে আঘাতে তার মৃত্যু ঘটে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মা সহ দুইজনকে আটক করা হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST