সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা-সভা

Reporter Name / ৮০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় নারী ও শিশুর প্রতি সকল ধরনের নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রোববার দুপুরে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ সভাকক্ষে
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য চম্পা রানীসহ বিভিন্ন ইউপির সংরক্ষিত নারী সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট নারী প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা জানান, নারী ও শিশুর প্রতি শারীরিক, মানসিক, যৌন সহিংসতা এবং শোষণমূলক আচরণই ‘নারী ও শিশু নির্যাতন। বাংলাদেশে এটি দমনের জন্য ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ (সর্বশেষ সংশোধিত) কার্যকর রয়েছ। যেকোনো জরুরি সহায়তায় জাতীয় হেল্পলাইন নম্বরে (১০৯) যোগাযোগ করা যেতে পারে অথবা নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করা যায়।

বিদ্যমান আইনের আওতায় ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। দলবদ্ধ বা সংঘবদ্ধ ধর্ষণের ক্ষেত্রেও একই শাস্তির বিধান রয়েছে। যৌতুকের জন্য মৃত্যু ঘটালে মৃত্যুদণ্ড এবং এসিড নিক্ষেপে দৃষ্টিশক্তি বা মুখমণ্ডল বিকৃত হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে হয়।
এসব বিষয়ে সহায়তা ও পরামর্শ পাওয়ার জন্য জাতীয় হেল্পলাইন: ১০৯ (টোল-ফ্রি, ২৪ ঘণ্টা চালু) – নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে সরাসরি আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকেন। নির্যাতন প্রতিরোধে ⁠মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ওসিসি (ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার)-এর মাধ্যমে চিকিৎসা, আইনি ও পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। এছাড়া বিচার প্রক্রিয়ার বিস্তারিত বিধান জানার জন্য ⁠Laws of Bangladesh থেকে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ পড়তে পারেন।
পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার এগারোটি ইউনিয়নে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST