শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নেতা গ্রেফতার

Reporter Name / ৬৯৬ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ এর নেতা জাহিদ হাসানকে (২৩) থানা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করেছে। তিনি উপজেলার টোক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং কাশেরা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন সময় জাহিদ হাসানের নেতৃত্বে তাদেরকে বাধা দেওয়া হয় এবং ছাত্র জনতার উপর হামলা চালানো হয়েছে। তার বিরুদ্ধে বিগত সরকারের সময় টোক এলাকায় তৎকালীন ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা ও দাপট কাজে লাগিয়ে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায়, জবর দখল ও এক তরফা সালিশি বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের টোক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST