এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের কৃষক সাকিল (৪৫) নৌকা থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের প্রয়াত মোঃ কফিল উদ্দিন দর্জির ছোট ছেলে। ওই যুবকের মরদেহ কয়েক ঘন্টা পর কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা নদী থেকে উদ্ধার করেছে।
জানা যায়, ২৭ অক্টোবর সোমবার সকাল ৯ টার দিকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে লাখপুর বাজারে কলা বিক্রি করে ছোট্ট নৌকায় বাড়ি ফেরার পথে হঠাৎ পানিতে পড়ে তলীয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা করে ঘটনাস্থলের পাশ থেকে লাশ উদ্ধার করে।
নিহত সাকিল ঐতিহ্যবাহী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ১৯৯৭ ব্যাচের ছাত্র ছিলো। শাকিল মৃগীরোগী ছিলো বলে পরিবারের সদস্যরা। চিকিৎসার কারণে ১০ বছর যাবত সে মোটামুটি সুস্থভাবেই স্বাভাবিক জীবন যাপন করেছে।
সে শীতলক্ষ্যা নদী ও ব্রম্মপুত্র নদের মিলন ভূমিতে গড়ে উঠা স্থানীয় ধাঁধার চরে নিয়মিত চাষাবাদ ও ফলফলাদি উৎপাদন করে জীবিকা নির্বাহ করতো। নিজস্ব কোষা নৌকায় করে ধাঁধার চরে প্রতিদিনই যাতায়াত করতো। মৃগী রোগ থাকলেও নদীতে যাতায়াতের পথে এতোদিন তার কোন সমস্যা হয়নি।সকালে কলা বিক্রি করে ফেরার পথে সে নৌকায় স্বাভাবিকভাবেই বসা ছিলো এবং প্রতিবেশী একজন নৌকা চালাচ্ছিলেন। হঠাৎ সে নৌকা থেকে পড়ে যায় এবং নৌকা চালক দ্রুত উদ্ধারে এগিয়ে আসার আগেই সাকিল পানিতে তলীয়ে যায়। নিজ বাড়ি সংলগ্ন ঘাট এলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পারিবারিক জীবনে সাকিলের স্ত্রী ও দুটো পুত্র সন্তান রয়েছে।