মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

Reporter Name / ১৭৪ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৯:৩০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। ২৮ জুলাই সোমবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাদের দাবি আদায়ে তারা এ কর্মসূচি পালন করছে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন কাপাসিয়ার উদ্যোগে সকাল ১১ টা থেকে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপজেলার কিন্ডারগার্টেন গুলোর শত শত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন।
সমবেত শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। কিন্ডারগার্টেন এসোসিয়েশন কাপাসিয়ার সভাপতি মোঃ সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সালে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবি জানান। বিগত ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সকল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। ২০১১ সালের প্রজ্ঞাপন ও পরবর্তীতে ২০২৩ সালের সংশোধিত প্রজ্ঞাপনে সরকারের নির্দেশনা অনুযায়ী বেশীর ভাগ কিন্ডারগার্টেন আবেদনের মাধ্যমে পাঠদানের অনুমতি ও নিবন্ধন পেয়েছে। পর্যায়ক্রমে সকল কিন্ডারগার্টেন সরকারের নীতিমালার আওতাধীন হচ্ছে। এরই মধ্যে গত ১৭ জুলাই-২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্ডারগার্টেনকে বাদ রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ পরিপত্র জারি করেছেন। এতে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট বিশাল জনগোষ্ঠী হতাশ হয়ে পড়েছেন। তাই তাদের দাবি জারিকৃত পরিপত্র সংশোধন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST