সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ফের যুবদল সভাপতির উপর সন্ত্রাসী হামলা

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি শরীফের উপর ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পাশ্ববর্তী চালার বাজার থেকে বারিষাব রোডের মাঝপথে, ‘হঠাৎ মার্কেট’ সংলগ্ন মেইন রোডে একদল সন্ত্রাসী শরীফের ওপর অতর্কিতে এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শরীফের মোটরসাইকেলের গতিরোধ করে এবং এক পর্যায়ে এলোপাতাড়ি আক্রমণ চালায়। তাঁর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কাপাসিয়া থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র এবং যুবদল নেতা শরীফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মাত্র তিন মাস আগেও একই স্থানে শরীফের ওপর চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। পুনরায় একই স্থানে এমন হামলার ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে স্থানীয় বারিষাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার জানান, এ ধরনের হামলার ঘটনা কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করার ষড়যন্ত্র হতে পারে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তার পরিবার ও দলের নেতাকর্মীরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST